রাগ ও বিরক্তির কারণে কিরাআত দীর্ঘ করা
প্রশ্ন
ইমামের মেজাজ বিষণ্ণ প্রকৃতির। কখনো কখনো অসন্তুষ্ট অবস্থায় তিনি কিরাআত এত দীর্ঘ করেন যে মুক্তাদীরা কষ্ট অনুভব করে নিয়ত ভেঙে চলে যাওয়ার ইচ্ছা করতে থাকে। ইমামের এই কাজের হুকুম কী?
উত্তর
কোনো বিরক্তি বা অসন্তুষ্টির কারণে কিরাআত দীর্ঘ করা ভুল, এমন করা উচিত নয়। মুক্তাদীদের অবস্থার প্রতি লক্ষ রাখা উচিত, কারণ তাদের মধ্যে সব ধরনের মানুষ থাকে: বৃদ্ধ, দুর্বল, অসুস্থ। এর প্রতি লক্ষ রেখেই শরীয়ত তিওয়াল, আওসাত ও কিসারের (দীর্ঘ, মধ্যম ও সংক্ষিপ্ত সূরার) কিরাআত নির্ধারণ করেছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।