ইমামতের আকাঙ্ক্ষা
প্রশ্ন
নিজে থেকে ইমামতের লোভ ও আকাঙ্ক্ষা করা এবং কোনো মসজিদ বা জনসমাবেশের ইমামতের জন্য নিজেকে যোগ্য দাবি করা কি কারও জন্য জায়েয? সে মাওলানা হোক বা হাফেয হোক।
উত্তর
ইমামতের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ; যার ঘাড়ে তা এসে পড়ে, সেও যেন ভয় করে এবং আল্লাহর কাছে দুআ করতে থাকে: “হে আল্লাহ, আমাকে এটি যথাযথভাবে আদায় করার তাওফীক দিন।” এর আকাঙ্ক্ষা ও লোভ কখনোই করা উচিত নয়। সব মুসল্লীর [নামাযের] বোঝা বহন করা মামুলি ব্যাপার নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।