ইমাম মসজিদের ভেতরে, কিছু মুক্তাদী আঙিনায়, আর দরজায় পর্দা—এর হুকুম কী?
প্রশ্ন
শীতকালে মসজিদের দরজায় কাপড় বা চটের পর্দা টাঙানো হয়। যদি সব দরজায় পর্দা পড়ে থাকে আর মুক্তাদীরা পর্দারও বাইরে দাঁড়ায়, তাহলে ইমামের কিরাআত ও তাকবীরের আওয়াজ তাদের কাছে পৌঁছালে তাদের নামায হবে কি না? আর আওয়াজ না পৌঁছালে হুকুম কী?
উত্তর
মুক্তাদীরা যদি ইমামের কিরাআত ও [নামাযের এক কাজ থেকে অন্য কাজে] স্থানান্তর সম্পর্কে সঠিকভাবে জানতে পারে, তাহলে নামায সহীহ হয়ে যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।