প্রথম সারিতে জায়গা থাকা অবস্থায় দ্বিতীয় সারিতে দাঁড়ানো
প্রশ্ন
[এক ব্যক্তি] নামাযে এমন সময় এসে পৌঁছাল যখন প্রথম সারিতে একজনের জায়গা খালি ছিল, আর সে দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে গেল। তাকে কারণ জিজ্ঞেস করা হলে সে উত্তর দিল: “আমি দ্বিতীয় সারিতে এজন্য দাঁড়িয়েছি যে, এই দ্বিতীয় সারিতে মাত্র একজন লোক ছিল, আর সারিতে একজনের [একা] দাঁড়ানো উচিত নয়; তাই আমি তার সঙ্গে দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে গেছি।” সারকথা: প্রথম সারিতে একজনের জায়গা খালি আছে, আর দ্বিতীয় সারিতে একজন দাঁড়িয়ে আছে—এমন অবস্থায় পরে আসা ব্যক্তি কী করবে? দ্বিতীয় সারিতে দাঁড়ানোর কারণে কি নামায ফাসিদ (নষ্ট)
উত্তর
ভুলটা প্রথম ব্যক্তির: প্রথম সারিতে জায়গা বাকি থাকা সত্ত্বেও সে দ্বিতীয় সারিতে দাঁড়িয়েছে। এরপর দ্বিতীয় ব্যক্তি যখন তার পাশে এই নিয়তে দাঁড়াল যে, তার একা দাঁড়ানোর যে কারাহাত, তা দূর হয়ে যাবে, তখন তার এই নিয়ত ভুল নয়। তবে এ মাসআলা এমন নয় যে, এ নিয়ে বিতর্ক করতে হবে: সবার নামায আদায় হয়ে গেছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।