ওযুখানায় দ্বিতীয় জামাআত
প্রশ্ন
যে মসজিদে নামায হয়ে গেছে, সেই মসজিদের ওযুখানায় কিছু লোক আবার জামাআতের সাথে নামায আদায় করে, আর তাদের কিছু লোক মসজিদের মেঝেতেও এসে যায়। তাহলে তাদের নামায মাকরূহ হবে কি না?
উত্তর
দৈবাৎ যদি এমন অবস্থা এসে যায়, তাহলে অসুবিধা নেই, তবে এটিকে অভ্যাসে পরিণত করা উচিত নয়। এমন জামাআতে যেসব মুসল্লী মসজিদের মেঝেতে থাকবে, তাদের ক্ষেত্রে এটি মাকরূহ হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।