মসজিদে জামাআতের আগে নিজের নামায পড়ে নেওয়া
প্রশ্ন
একজন লোক আযানের পর মসজিদে জামাআত হওয়ার আগেই একা নামায পড়ে বের হয়ে যান। আলেম হওয়া সত্ত্বেও তিনি ইমামের প্রতি হিংসা ও বিদ্বেষের কারণে জামাআত ছাড়া নামায পড়েন। তাঁর সম্পর্কে আপনার অভিমত কী?
উত্তর
ইমামের মধ্যে যদি শরঈ কোনো ত্রুটি না থাকে, আর তিনি ব্যক্তিগত শত্রুতার কারণে এমন করেন, তাহলে এটি অত্যন্ত নিন্দনীয় পদ্ধতি—এ থেকে ফিরে আসা উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।