বাড়ি বা কক্ষে জামাআত অথবা জুমুআ
প্রশ্ন
একটি কক্ষে বা বাড়িতে বিশ-বিশজন করে ছাত্র ওয়াক্তের নামায আদায় করে। কাছাকাছি আশপাশে জামে মসজিদও আছে, যেখানে জুমুআর নামায হয়। তাহলে কি বাড়িতে জুমুআর নামায পড়া যাবে, নাকি যাবে না? যদি জুমুআ হয়, তাহলে আশপাশের মহল্লায়, যেখানে জুমুআ হয়, দলাদলি বা ঝগড়া হতে পারে। বিধান কী?
উত্তর
প্রতিটি নামায মসজিদে আদায় করা উচিত। মসজিদ ছেড়ে শরঈ ওযর ছাড়া বাড়িতে নামাযের আয়োজন করা মসজিদের হক নষ্ট করা, বিশেষ করে জুমুআর নামায; এর জন্য জামে মসজিদের ব্যবস্থা করা উচিত। নিজের ব্যক্তিগত বাড়িতে কখনোই জুমুআ পড়া যাবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।