ওযরগ্রস্ত ব্যক্তির নিজ বাড়িতে জামাআত করা
প্রশ্ন
আমি আমার বাড়িতে [শ্রোতাদের] কুরআন শরীফ শোনাচ্ছি এবং ইশার ফরয নামায বাড়িতে জামাআতের সাথে আদায় করি। কারণ আমার একশো বছরের বার্ধক্যজনিত দুর্বলতার জন্য রাতের বেলা সবার সাথে মসজিদে গিয়ে ফরয নামায আদায় করতে পারি না। তাই আমরা নিজেদের বাড়িতেই জামাআতের সাথে ইশার নামায আদায় করে নিই। এতে কি কোনো আপত্তি আছে?
উত্তর
ওযরের কারণে আপনি যদি মসজিদে যেতে না পারেন এবং বাড়িতে এক-দুজন লোককে সাথে নিয়ে জামাআতের সাথে নামায আদায় করে নেন, তাহলে আপনার জন্য এতে অবকাশ আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।