দুর্বলতা ও অসুস্থতার কারণে ফ্যান থেকে দূরে নামায আদায় করা
প্রশ্ন
আমার বয়স প্রায় সাতচল্লিশ বছর, মস্তিষ্কের দুর্বলতা (স্নায়বিক অবসাদ) অনেক বেড়ে গেছে। কয়েক বছর আগে আমার মালিখুলিয়া (বিষণ্নতাজনিত রোগ) হয়েছিল। আমি প্রায়ই ঠান্ডা ও সর্দিতে ভুগি। এ অবস্থায় মসজিদে জামাআতের সময় বৈদ্যুতিক ফ্যানের নিচে দাঁড়ালে সর্দি ইত্যাদি আরও বেড়ে যায়, ফলে মস্তিষ্কের দুর্বলতা আরও বেড়ে যায় এবং আমাকে কঠিন কষ্ট ভোগ করতে হয়। কারণ আমাদের মহল্লার আশপাশের মসজিদগুলোতে অনেক বৈদ্যুতিক ফ্যান লাগানো আছে। কিছু মসজিদে তো হালকা শীতের দিনেও ফ্যান চলতে থাকে। এসব অবস্থা বিবেচনা করে আমি কখনো কখনো কাতার থেকে…
উত্তর
আপনার কারণে ফ্যান বন্ধ করা যাবে না, কারণ তাতে সকল মুসল্লির কষ্ট হবে, আর ফ্যানের কারণে আপনার ক্ষতি হয়। অতএব আপনি মাযূর (শরঈ ওযরের অধিকারী)। আপনি নিজের বাড়িতে এক-দুজন লোককে নিয়েও জামাআত করতে পারেন। আপনার সাথে এক-দুজন লোক থাকলে ফ্যান থেকে দূরে [দাঁড়ানোরও] অবকাশ আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।