বোবার নামায
প্রশ্ন
জন্মগত বোবা ও বধির ব্যক্তি, যে কখনো কানে কোনো কথা শোনেনি এবং মুখেও কোনো কথা বলেনি, সে কীভাবে নামায পড়বে?
উত্তর
এমন ব্যক্তি যেহেতু কিরাআতে সক্ষম নয়, তাই তার ওপর কিরাআত ফরয নয়। বাকি যেসব রুকন—কিয়াম, কুউদ (বসা) ইত্যাদি—আদায়ে সে সক্ষম, সেগুলো অন্য সবার মতোই আদায় করবে। তার যদি এটুকু বোধ থাকে যে নামায ফরয, তারপরও যদি সে সাধ্য অনুযায়ী নামায আদায় না করে, তবে সে গুনাহগার হবে। [ar]من فرائضها التحريمة، وهي شرط في غير جنازة على القادر.
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।