তাকবীরে তাহরীমা বলে সঙ্গে সঙ্গে রুকূতে চলে গেলে রাকাত পাওয়া হয়ে যায়
প্রশ্ন
এক ব্যক্তি এমন অবস্থায় এল যে ইমাম রুকূতে। এই ব্যক্তি কান পর্যন্ত হাত তুলে তাকবীরে তাহরীমা (নামাযের শুরুর তাকবীর) বলে সঙ্গে সঙ্গে রুকূতে চলে গেল, নাভির উপর হাত বাঁধেনি। তার নামায হলো কি না? বাহ্যত মনে হচ্ছে, যে কিয়াম ফরয তা আদায় হয়নি। আরও প্রশ্ন: প্রথম রাকাতে বা অন্য কোনো রাকাতে ভুলবশত দ্বিতীয় সিজদা ছুটে গেলে নামায কি একেবারেই হবে না, নাকি সিজদায়ে সাহু করলে নামায হয়ে যাবে?
উত্তর
যখন সে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বলেছে, তারপর রুকূতে গেছে, তখন তার [নামাযে] শরীক হওয়া গ্রহণযোগ্য হয়ে গেছে, যদিও হাত বাঁধেনি; কিয়াম হয়ে গেছে, তা হাত বাঁধার উপর নির্ভরশীল নয়। ভুলবশত দ্বিতীয় সিজদা ছুটে গেলে কেবল সিজদায়ে সাহু যথেষ্ট নয়; [ছুটে যাওয়া] সিজদাও করতে হবে, তারপর বিলম্বিত হওয়ার কারণে সিজদায়ে সাহুও করতে হবে। এমনটি না করলে নামায হয়নি। প্রতিটি রুকনের অবস্থা…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।