আযান ও ইকামতসহ একাকী নামায
প্রশ্ন
একজন ব্যক্তি নিজের ঘরে নামায পড়ে, জামাআতের নিয়ত করে নেয় এবং জাহরী (সরবে কিরাআতের) নামাযে সরবে কিরাআত পড়ে ও এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার তাকবীরগুলোও সরবে বলে—এই ব্যক্তি কি জামাআতের সওয়াব পাবে? [আর] জনশূন্য প্রান্তরে একাকী আযান ও ইকামত বলে নামায শুরু করলে শুরুতে তাকবীরে তাহরীমাও কি সরবে বলবে, নাকি বলবে না?
উত্তর
জামাআত ছেড়ে দিয়ে বিনা ওযরে ঘরে বা জনশূন্য প্রান্তরে একাকী আযান ও ইকামত বলে এবং সরবে কিরাআত ও এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার তাকবীর বলে নামায পড়লে জামাআতের সওয়াব হবে না। তবে যে ব্যক্তি জামাআতে নামায পড়তে অভ্যস্ত এবং কোনো অপারগতার কারণে জামাআতে শরীক হতে পারেনি, তার জন্য নিজের নামায জামাআতের আকারে আদায় করা উত্তম (আফযাল)
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।