নেশাসক্ত ব্যক্তিকে মুয়াযযিন নিযুক্ত করা
প্রশ্ন
মুয়াযযিন নেশা করে, আর বারণ করা হলে বলে যে এটা ছাড়া তার চলে না। পুরো মহল্লার লোক এ কথা জানে। তার মুয়াযযিন থাকার ব্যাপারে শরীয়তের হুকুম কী?
উত্তর
এমন ব্যক্তিকে মুয়াযযিন নিযুক্ত করা মাকরূহে তাহরীমী, যতক্ষণ না সে নেশা থেকে পাকা, সত্যিকার তওবা করে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।