পুরুষরা জান্নাতে হুর ও গিলমান পাবে, নারীরা জান্নাতে কী পাবে?
প্রশ্ন
নেক আমল করলে পুরুষরা জান্নাত পাবে, হুর ও গিলমান (কিশোর সেবক) পাবে; কিন্তু নারীরা কী পাবে? অথচ [দুনিয়াতে] কোনো স্বামীও এটা সহ্য করতে পারে না যে, তার স্ত্রীর নিজের স্বামী ছাড়াও অন্য পুরুষ থাকবে?
উত্তর
নারীরা তাদের [নিজ নিজ] স্বামীকে পাবে, যারা তাদের জন্য পরম প্রশান্তি ও আনন্দের উৎস হবে; তাদের দৃষ্টি অন্য কারও দিকে যাবে না, বরং এমন চিন্তাও মনে আসবে না। এটি মিশকাতুল মাসাবীহ ও হাদীসের অন্যান্য কিতাবে বর্ণিত আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।