“আন-নিকাহু মিন সুন্নাতী” এবং “মান রাগিবা আন সুন্নাতী”— এটি কি একটিই হাদীস?
প্রশ্ন
প্রশ্ন: একজন আলেম বলেন, “আন-নিকাহু মিন সুন্নাতী, ফামান রাগিবা আন সুন্নাতী” এটি একটি স্বতন্ত্র হাদীস নয়, বরং আলাদা আলাদা দুটি বাক্য। এ কথা কি ঠিক?
উত্তর
এই আলেমের কথা সঠিক। বাক্য দুটি আলাদা আলাদা। এ দুটির মাঝখানে “ওয়া কালা” (এবং তিনি বললেন) বলে দেওয়া উচিত, যাতে আলাদা হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।