প্রতি মাসে কি নিকাহ নবায়ন করতে হবে?
প্রশ্ন
আমি শুনেছি, “শামী” কিতাবে লেখা আছে যে সতর্কতাবশত প্রতি মাসে নিকাহ নবায়ন করে নেওয়া উচিত। আল্লাহই ভালো জানেন। এমন হলে দুজন সাক্ষী উপস্থিত থাকা দরকার কি না — যা-ই নিয়ম হোক, দয়া করে জানাবেন। নবায়ন না করলে কি কোনো দোষ হবে? কারণ অধিকাংশ মানুষ এ বিষয়ে কিছু শোনেইনি, আমল করা তো দূরের কথা!
উত্তর
যাদের কাছ থেকে আপনি এটি শুনেছেন, তাদের দিয়ে “শামী”-র মূল ইবারত খণ্ড ও অধ্যায়ের উল্লেখসহ লিখিয়ে পাঠান। তা দেখে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।