স্ত্রীর মৃত্যুর পর মোহরও পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত
প্রশ্ন
স্ত্রী যদি মোহর মাফ না করে থাকে এবং স্বামীও তা পরিশোধ না করে থাকে, এরই মধ্যে স্ত্রীর ইন্তেকাল হয়ে যায়, তাহলে মোহরের কী হবে, যেহেতু তা স্বামীর ওপর ওয়াজিব? গরিব ও মিসকীনদের মধ্যে মোহরের অর্থ বণ্টন করে দিলে কি মোহর আদায় হয়ে যাবে?
উত্তর
এই মোহর মরহুমা স্ত্রীর পরিত্যক্ত সম্পত্তি (তারিকা) গণ্য হবে এবং শরীয়তসম্মত অংশ অনুযায়ী ওয়ারিসদের মধ্যে বণ্টিত হবে, যেমন অন্যান্য পরিত্যক্ত সম্পত্তি বণ্টিত হয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।