মোহর মাফ করাকে মৃত্যুর সাথে শর্তযুক্ত করা
প্রশ্ন
যায়েদের স্ত্রী সুস্থ অবস্থায় বারবার, একাধিকবার, খুশি মনে নিজের স্বামীকে বলেছিল: “আমি যদি আগে মারা যাই, তবে আপনার ওপর আমার যে মোহর ঋণ হিসেবে রয়েছে তা মাফ; কিন্তু আপনি যদি আগে ইন্তেকাল করেন, তবে আমি মোহর দাবি করব।” যায়েদের স্ত্রী নিজের স্বামীর আগেই ইন্তেকাল করল। এ অবস্থায় যায়েদের ওপর থেকে মোহর রহিত হবে কি না?
উত্তর
এ অবস্থায় যায়েদের দায়িত্ব থেকে মোহর রহিত হয়নি। [ar]امْرَأَةٌ قَالَتْ لِزَوْجِهَا الْمَرِيضِ: إِنْ مُتَّ مِنْ مَرَضِكَ هَذَا فَأَنْتَ فِي حِلٍّ مِنْ مَهْرِي، أَوْ قَالَتْ: فَمَهْرِي عَلَيْكَ صَدَقَةٌ، فَهُوَ بَاطِلٌ؛ لِأَنَّهَا مُخَاطَرَةٌ وَتَعْلِيقٌ، كَذَا فِي الظَّهِيرِيَّةِ.
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।