বালেগ হওয়ার আলামত
প্রশ্ন
প্রশ্ন: শরীয়তে বালেগ হওয়ার কী কী আলামত স্বীকৃত?
উত্তর
ছেলের মধ্যে বালেগ হওয়ার আলামত তিনটি: ইহতিলাম (স্বপ্নদোষ), ইনযাল (বীর্যপাত) ও ইহবাল (নারীকে গর্ভবতী করার সামর্থ্য)। আর মেয়ের মধ্যেও তিনটি: হায়েয, ইহতিলাম ও গর্ভধারণ। এসব আলামতের কোনোটিই পাওয়া না গেলে ফতোয়া যে মতের ওপর দেওয়া হয় (মুফতা বিহী) সেই মত অনুযায়ী উভয়কে পনেরো বছর পূর্ণ হলে বালেগ বলা হবে। এভাবেই আছে “তাবয়ীনুল হাকায়েক” গ্রন্থে, পৃ. 403।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।