চাচীর সঙ্গে নিকাহ
প্রশ্ন
আমি দ্বিতীয় নিকাহ করেছি এমন একজন নারীর সঙ্গে, যিনি সম্পর্কে আমার চাচী হন—তবে আপন চাচী নন। কিন্তু এখন কিছু লোক এ নিয়ে সন্দেহ করছে। মুহতারামের ফতোয়া প্রয়োজন।
উত্তর
এমনকি যদি তিনি আপন চাচীও হতেন, আর তাঁর সঙ্গে অন্য কোনো হুরমতের (নিষিদ্ধতার) সম্পর্ক না থাকত, এবং তিনি বিধবা হয়ে ইদ্দত পূর্ণ করে থাকতেন, তবুও তাঁর সঙ্গে নিকাহ শরীয়ত অনুযায়ী শুদ্ধ—কোনো সন্দেহ করবেন না। তবে যখন স্ত্রী দুজন হবে, তখন উভয়ের হক সমানভাবে আদায় করা আবশ্যক। এমন যেন না হয় যে, একজনের দিকে ঝুঁকে পড়বে আর অপরজনের পরোয়া করবে না, কারণ এটি জুলুম।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।