অতিরিক্ত তাকবীরে হাত ছেড়ে দেওয়া
প্রশ্ন
দুই ঈদের নামাযে অতিরিক্ত তাকবীর বলার সময় প্রতিবার কান পর্যন্ত হাত তুলে খোলা ছেড়ে দেওয়া ঠিক, নাকি প্রতিবার বেঁধে নেওয়া ঠিক?
উত্তর
প্রথম রাকাতে প্রথম ও দ্বিতীয় তাকবীরের পর হাত ছেড়ে দেওয়া হবে এবং তৃতীয় তাকবীরের পর হাত বেঁধে নেওয়া হবে; দ্বিতীয় রাকাতে তিনটি তাকবীরের পরই হাত ছেড়ে দেওয়া হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।