খুতবার সময় শ্রোতাদের দুরূদ পড়া
প্রশ্ন
জুমুআর খুতবার সময় রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র নাম শোনা গেলে দুরূদ পড়া ওয়াজিব কি না? কিছু আলেম বলেন, মনে মনে, অন্তরে পড়ে নেবে, যেমন যখন এই আয়াত পড়া হয়: [ar]إِنَّ ٱللَّهَ وَمَلَـٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ[/ar] “নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন…” (সূরা আহযাব, 33:56)। কিতাবের উদ্ধৃতিসহ উত্তর দিন: দুরূদ পড়া ভালো কি না?
উত্তর
এমন অবস্থায় অন্তরে দুরূদ পড়ে নেবে: [ar]والصواب أن يصلي على النبي ﷺ عند سماع اسمه في نفسه. قوله: «في نفسه» بأن يسمع نفسه أو يصحح الحروف، فإنهم فسروه به، وعن أبي يوسف: قلبًا، ائتمارًا لأمري الإنصات والصلاة عليه ﷺ، كما في الكرماني اهـ الشامي.
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।