জুমুআর জন্য মসজিদ শর্ত নয়
প্রশ্ন
যে স্থানে জুমুআ ফরয, সেখানে জুমুআর দিন ওয়াজ-মাহফিলের উদ্দেশ্যে প্রায় দুই থেকে আড়াই হাজার শ্রোতা জমায়েত হলো। স্থানীয় মসজিদে প্রায় পঞ্চাশজন লোক জুমুআ পড়ে নিল, আর বাকি লোকেরা এই বসতির সংলগ্ন একটি চাষের জমিতে—যাতে বর্তমানে কোনো ফসল নেই এবং যার চারপাশে বসতির ঘরবাড়ি রয়েছে—তার মালিকের অনুমতিক্রমে জুমুআর নামায পড়ে নিল। এখন উত্তর জানা প্রয়োজন: সেখানে লোকদের জুমুআর নামায সহীহ হয়েছে কি না?
উত্তর
জুমুআর জন্য শর্ত হলো [স্থানটি] শহর, কাসবা বা বড় গ্রাম হওয়া। বড় গ্রাম হলো সেই গ্রাম, যা তার জনবসতি এবং বাজার প্রভৃতি প্রয়োজনের দিক থেকে কাসবার মতো এবং যার জনসংখ্যা কমপক্ষে তিন হাজার। ছোট গ্রামে জুমুআ জায়েয নয়। আর যে বসতিতে জুমুআ জায়েয, সেখানে তা জায়েয হওয়ার জন্য জামে মসজিদ থাকা শর্ত নয়; বরং ঈদগাহে এবং শহরের ফিনা (আঙিনা-সংলগ্ন এলাকা, ফিনাউল মিসর)
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।