অন্যের জমিতে মৃত ব্যক্তিকে দাফন করা
প্রশ্ন
অনুমতি ছাড়া মৃত ব্যক্তিকে অন্য কারও জমিতে দাফন করা হয়েছে। অনুগ্রহ করে শরীয়ত অনুযায়ী জানান, এটি জায়েয হয়েছে কি না?
উত্তর
মালিকের অনুমতি ছাড়া কারও জমিতে মৃত ব্যক্তিকে দাফন করা জায়েয নয়, এটি গুনাহ। মালিকের অধিকার আছে দাফনকারীদের বলার: “তোমাদের মৃত ব্যক্তিকে এখান থেকে তুলে অন্য জায়গায় দাফন করো, নইলে আমরা এখানে লাঙল চালিয়ে কবর সমতল করে দেব এবং জমিতে চাষাবাদ করব।”
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।