কবরে মৃত ব্যক্তিকে কাত করে দেওয়া
প্রশ্ন
কবরে মৃত ব্যক্তিকে চিত করে শুইয়ে শুধু চেহারা কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হবে, নাকি তাকে কিছুটা ডান কাতে শোয়ানো হবে যাতে পুরো মুখ কিবলামুখী হয়ে যায়? কোন পদ্ধতিটি উত্তম?
উত্তর
তাকে কাত করে কিবলামুখী করে দিতে হবে; শুধু চেহারা কিবলার দিকে ফিরিয়ে দেওয়াকে যথেষ্ট মনে করা যাবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।