জানাযার নামাযে অন্য মহল্লার লোকদের অপেক্ষা করা
প্রশ্ন
আমাদের এখানে নিয়ম হলো, কেউ মারা গেলে সব মহল্লায় গিয়ে খবর দেওয়া হয়, এবং সবাই না আসা পর্যন্ত জানাযার নামাযের জন্য অপেক্ষা করা হয়। এটা কি সঠিক, নাকি নয়?
উত্তর
জানাযার নামাযের জন্য খবর দেওয়াতে কোনো আপত্তি নেই; এরপর যার যার সুযোগ হবে সে এসে শরীক হবে। কিন্তু অন্য মহল্লার লোকদের অপেক্ষায় [নামায] বিলম্বিত করা—যে সব জায়গার লোক না আসা পর্যন্ত নামায পড়া হবে না, যত দেরিই হোক—এটা ঠিক নয়। বরং সময় নির্ধারণ করে ঘোষণা দিয়ে দেওয়া হোক যে, এত টায় জানাযা প্রস্তুত হবে এবং নামায হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।