আত্মহত্যাকারী এবং নেশাগ্রস্ত অবস্থায় মৃত ব্যক্তির জানাযার নামায
প্রশ্ন
আত্মহত্যাকারীর জানাযার নামায আদায় করা হবে কি না? মদ বা অন্য কোনো নেশার অবস্থায় যে মারা গেছে, তার জানাযার নামায হবে কি না?
উত্তর
যে মুসলমান আত্মহত্যা করেছে, তার ওপরও জানাযার নামায পড়া হবে। আর যে মুসলমান নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে, তারও জানাযার নামায পড়া হবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।