একাধিক মৃতের একসঙ্গে জানাযার নামায
প্রশ্ন
তিনটি জানাযা আছে; এর মধ্যে দুটি পুরুষের, কিন্তু একটি শিশু, আর দুজন যুবক বা মধ্যবয়সী। কেউ যদি তিনজনের জানাযার নামায একসঙ্গে পড়িয়ে দেয়, তাহলে তা সহীহ হবে কি না? এ অবস্থায় কি জানাযার নামায আদায় হয়ে যাবে? দ্বিতীয় অবস্থা: একজন যুবক পুরুষ এবং একজন যুবতী নারী; এই দুজনের জানাযার নামায যদি একই জায়গায় পড়িয়ে দেওয়া হয়, তাহলে কি নামায আদায় হবে, নাকি দুজনের আলাদা আলাদা করে পড়াতে হবে?
উত্তর
উত্তম পদ্ধতি হলো প্রত্যেকের নামায আলাদা আলাদা করে পড়ানো; কিন্তু যদি সবার [নামায] একসঙ্গে পড়িয়ে দেওয়া হয়, তবুও নিঃসন্দেহে আদায় হয়ে যাবে: [ar]وإذا اجتمعت الجنائز فإفراد الصلاة أولى[/ar] “একাধিক জানাযা একত্র হলে প্রত্যেকের নামায আলাদা আলাদা পড়াই উত্তম” (“তানবীরুল আবসার”)।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।