কাফন যমযমের পানিতে ভেজানো
প্রশ্ন
কাফন যমযমের পানি দিয়ে ভেজানো বা তাতে পানি ছিটানো জায়েয কি না?
উত্তর
কবরে মৃতের শরীর ফেটে যায় এবং নাপাকীও কাফনে লাগে; আর বরকতময় যমযম সম্মানযোগ্য—একে নাপাকী থেকে রক্ষা করা উচিত। তাই কাফনকে যমযমের পানিতে ভেজানো সমীচীন নয়। “ইমদাদুল ফাতাওয়া”-তে এমনই লেখা আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।