মৃতের গোসলের জন্য নিয়ত জরুরি নয়
প্রশ্ন
মৃতকে গোসল দেওয়ার জন্য আরবীতে নিয়ত লিখে দিন। আরও জানাবেন, মৃতকে গোসল প্রদানকারীর ওপর তা জরুরি কি না?
উত্তর
মৃতের ওপর তিনবার পানি ঢেলে দিলে এবং তার কোনো জায়গা শুকনো না থাকলে গোসল হয়ে গেল — নিয়ত করা হোক বা না হোক। তাছাড়া আরবী ভাষায় বা অন্য কোনো ভাষায় শব্দ উচ্চারণ করাও আবশ্যক নয়; নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম। নিয়ত এভাবে করে নেওয়া যায়: মৃতকে গোসল দেওয়া আমাদের ওপর আবশ্যক, তাই আমরা গোসল দিচ্ছি।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।