যে ব্যক্তি কুরআন ও হাদীসকে আমলের অযোগ্য বলে, তার হুকুম
প্রশ্ন
একজন মুসলমানের সামনে যখন খোদা, রাসূল এবং কুরআন-হাদীসের উদ্ধৃতি দেওয়া হয়, তখন সে বলে, “আপনারা তো এই সব পুরনো কথা নিয়ে আসেন; এখন যুগ অন্য, এই যুগের জন্য এই যুগ অনুযায়ী কথা আনুন।” খোদার বিধান ও হাদীসের আলোকে এমন মুসলমানের অবস্থা কী?
উত্তর
যদি তার উদ্দেশ্য — আল্লাহ না করুন — এই হয় যে, কুরআন-হাদীস এই যুগে কার্যকর নয়, এগুলোর মূলনীতি ও বিধান আমলের উপযোগী থাকেনি, এর দ্বারা জীবনের সংশোধন সম্ভব নয়, তাহলে এমন ব্যক্তি মুসলমান নয়, আল্লাহ রক্ষা করুন। এমনই আছে ফতোয়ায়ে আলমগীরীতে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।