ঈমানের শুকরিয়ায় কুরআন খতম
প্রশ্ন
নিজের ঈমান তাজা করার জন্য এবং মুসলমান হওয়ার শুকরিয়া হিসেবে যদি কিছু নারী এক জায়গায় জমা হয়ে সূরা ইয়াসীন বা কুরআন শরীফ পড়ে, তবে তা জায়েয, নাকি নয়?
উত্তর
ঈমানের শুকরিয়া হিসেবে একত্র হয়ে সূরা ইয়াসীন বা কুরআন শরীফ খতম করা প্রমাণিত নয়। ঈমানের শুকরিয়া তো এই যে, ঈমানের দাবিগুলো দৃঢ়ভাবে পালন করা হবে এবং যা কিছু নাজায়েয তা থেকে পুরোপুরি বেঁচে থাকা হবে। তবে কুরআন পাক বা সূরা ইয়াসীন তিলাওয়াত করার মধ্যে স্বতঃই দ্বীনি ও দুনিয়াবী বহু উপকার রয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।