নিজের ঈমান ও ইসলামের প্রতি বিশ্বাস রাখা কি আবশ্যক
প্রশ্ন
শরীয়ত কি মুসলমানের ওপর এটা আবশ্যক করেছে যে, সে নিজেকে মুসলমান বলে দাবি করবে না? আর ইসলামের আকীদার বিপরীত কোনো আকীদা পোষণ করা কি জায়েয?
উত্তর
বিনা প্রয়োজনে ও বিনা কারণে সর্বত্র সবার কাছে “আমি মুসলমান” বলে বেড়ানো বা ঘোষণা দিয়ে বেড়ানো আবশ্যক নয়। তবে যেখানে প্রয়োজন দেখা দেয়, সেখানে তা প্রকাশ করা ও ঘোষণা করা আবশ্যক। আর নিজের অন্তরে নিজের ঈমান ও ইসলামের প্রতি বিশ্বাস রাখা সর্বাবস্থায় আবশ্যক। ইসলামের বিপরীত কোনো আকীদা পোষণ করা, কিংবা কুফরের প্রতীক এমন কোনো কাজ করা কোনোভাবেই জায়েয নয়; এতে ঈমান চলে যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।