ভিন্নধর্মাবলম্বীদের সাথে বিতর্কের জন্য কিতাব এবং তাওরাত ও ইঞ্জিলের ভাষা
প্রশ্ন
প্রশ্ন: এখানে মাঝে মাঝে ইউরোপীয়দের সাথে বাহাস-বিতর্কের সুযোগ হয়। তাদের আকীদা খণ্ডনের জন্য কোনো শক্তিশালী কিতাবের সন্ধান দিলে অত্যন্ত সাহায্য হবে এবং সফলতার আশা করা যায়। কষ্ট না হলে এটাও জানাবেন যে, ইঞ্জিল কোন ভাষায়, তাওরাত কোন ভাষায়, যাবুর কোন ভাষায় নাযিল হয়েছিল এবং ইবরাহীম ﵇-এর সহীফাসমূহ কোন ভাষায় ছিল?
উত্তর
“তাকরীরে দিলপযীর” (“হৃদয়গ্রাহী বক্তব্য”), “তাফসীরে হাক্কানী” ও “ইযহারুল হক” কিতাবে যথেষ্ট পূর্ণাঙ্গ দলিল-প্রমাণ রয়েছে। তাওরাত, ইঞ্জিল, যাবুর ও ইবরাহীম ﵇-এর সহীফাসমূহের ভাষাকে ইবরী ও ইবরানী (হিব্রু) ভাষা বলা হয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।