যে যাকাত আদায় করে না তার হাদিয়া গ্রহণ করা
প্রশ্ন
প্রশ্ন: যারা নিজেদের হালাল মালের যাকাত আদায় করে না, এমন লোকদের বাড়িতে দাওয়াত খাওয়া এবং তারা কোনো উপহার ইত্যাদি দিলে তা গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে কেমন?
উত্তর
যে ব্যক্তি যাকাত আদায় করে না, অথচ তার ওপর যাকাত ফরয, সে কঠিন গোনাহগার। যাকাত তার ওপর ঋণ (দাইন); কিন্তু এর কারণে তার মূল মাল হারাম হয়ে যায়নি। তার হাদিয়া, উপহার ও দাওয়াত গ্রহণ করা ঠিক।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।