ইহরামের অবস্থায় নারী কি মুখ খোলা রাখবে
প্রশ্ন
ইসলামে সৌন্দর্যের প্রতিটি স্থান ঢেকে রাখার নির্দেশ রয়েছে এবং কঠোরভাবে পর্দা করার আদেশ দেওয়া হয়েছে। কিন্তু নারীরা যখন হজ্জে যায়, তখন সাধারণত মুখমণ্ডল, হাত প্রভৃতি খোলা রাখে, কারণ ইহরামের সময় মুখে কাপড় লাগানো কঠোরভাবে নিষিদ্ধ। কেউ কেউ বলেন, এভাবে খোলা রাখা জায়েয নয়, বরং এভাবে মুখ খোলা থাকা গুনাহ; তাই এমন ব্যবস্থা করা উচিত যে মুখের সামনে “টি” (?)
উত্তর
নারীর মুখে কাপড় থাকা উচিত নয়; পাখা বা অনুরূপ কোনো জিনিস দিয়ে এমন আড়াল বানিয়ে নেওয়া হবে, যাতে নেকাবের কাপড় মুখে না লাগে এবং মানুষের দৃষ্টি তার উপর না পড়ে। ইহরামের অবস্থা এমনই অস্বস্তির হয় যে, পুরুষও সেলাই করা কাপড় পরতে পারে না এবং সব সময় দুশ্চিন্তায় থাকে যেন শরীর খুলে না যায়; এ অবস্থাতেই সে হজ্জের কার্যাদি আদায় করে। নারীরও অস্বস্তি হলে অসুবিধা কী?
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।