হজ্জের জন্য দেওয়া টাকা থেকে কিছু বেঁচে গেলে তা কী করবে
প্রশ্ন
(ক) (মনিব) তার চাকর (খ)-কে পঞ্চাশ বছরের খিদমতের প্রতিদানস্বরূপ বায়তুল্লাহর হজ্জ করানোর জন্য “মোগল লাইন” (Mughal Line—হাজীদের বহনকারী জাহাজ কোম্পানি)-এর নির্ধারিত টাকা দিয়ে বায়তুল্লাহ শরীফে পাঠালেন। (খ) মিতব্যয়িতার সঙ্গে চলে কিছু টাকা জমিয়ে ফেলল। এখন (খ) কি এই জমানো টাকা (ক)-কে ফেরত দেবে, নাকি নিজের কাজে ব্যবহার করতে পারবে?
উত্তর
উত্তম হলো, সে এই জমানো টাকা (ক)-এর সামনে পেশ করবে এই বলে যে এটি বেঁচে গেছে; তারপর (ক) সেই টাকা (খ)-কেই দিয়ে দেবে, নিজে রাখবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।