অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে হজ্জে বদল
প্রশ্ন
এক ব্যক্তির উপর হজ্জ ওয়াজিব ছিল এবং সে হজ্জের জন্য প্রস্তুতও ছিল, কিন্তু হজ্জ করার আগেই এমন এক কঠিন রোগে আক্রান্ত হলো যে চিকিৎসকরা বললেন, চার-ছয় মাসের আগে তার সুস্থ হওয়া কঠিন। তাহলে এই ব্যক্তি কি নিজের পক্ষ থেকে হজ্জে বদলের জন্য কাউকে পাঠাতে পারবে?
উত্তর
এখনই হজ্জে বদলের জন্য না পাঠিয়ে বরং চিকিৎসা করাবে। সুস্থ হয়ে গেলে নিজে হজ্জ করবে; অন্যথায় একেবারে শেষ সময়ে, যখন নিজে যাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে যাবে, তখন হজ্জে বদলের ওসিয়ত করে যাবে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।