الإفتاء

Enter a topic or fatwa name

বিদায়ী তাওয়াফ করা না হলে কী করবে

প্রশ্ন

হিন্দা হজ্জ করেছেন, কিন্তু বিদায়ী তাওয়াফ করেননি; বিদায়ী তাওয়াফ ছাড়াই তিনি হিন্দুস্তানে চলে এসেছেন। এ ক্ষেত্রে কি দম আবশ্যক হয়? দম আবশ্যক হলে হিন্দা যেখানে থাকেন সেখানেই কি তা যবেহ করানো হবে, নাকি মক্কা মুআযযামায়? আর আবশ্যক দম এখানে যবেহ করা হলে তার গোশত ও চামড়া কি পুরোটাই সদকা করে দেওয়া হবে, নাকি ঈদের কুরবানীর মতো তিন ভাগ করা হবে?

উত্তর

তাওয়াফে যিয়ারতের পর যদি একটি তাওয়াফও করে থাকেন, নফলের নিয়তে করে থাকলেও, সেটিই বিদায়ী তাওয়াফ হয়ে গেছে। আর যদি একটিও তাওয়াফ না করে থাকেন, তাহলে একটি দমের মূল্য মক্কা মুকাররমায় পাঠিয়ে দেবেন; সেখানেই যবেহ করে গরিবদের সদকা করে দেওয়া হবে।

সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া

সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।

বিষয়

এই অধ্যায়ে আরও

ভাষাসমূহ: English · Русский · العربية · Bosanski · Türkçe · Deutsch · বাংলা · اردو