স্বামীর ওপর হজ্জ ফরয হলে স্ত্রীর ওপর তা ফরয হয় না
প্রশ্ন
নারীদের ওপর কি হজ্জ করা ফরয, যাতে তারা নিজেদের স্বামীর সঙ্গে যাবে?
উত্তর
স্বামীর ওপর হজ্জ ফরয হওয়ার কারণে স্ত্রীর ওপর হজ্জ ফরয হয় না। যখন সে নিজে সম্পদশালী হবে, তখন তার ওপর হজ্জ ফরয হবে। স্বামী যদি নিজ উদ্যোগে তাকে হজ্জ করিয়ে দেয়, তাহলে সেটি তার অনুগ্রহ।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।