মিথ্যা কসম
প্রশ্ন
এক ব্যক্তি আদালতে প্রমাণ হিসেবে সাক্ষ্য দেয় এবং আল্লাহকে হাযির-নাযির জেনেও মিথ্যা সাক্ষ্য দেয়। আরেক ব্যক্তি রমযানের রোযাও রাখে, আবার মিথ্যা সাক্ষ্যও দেয়। আর বাদী ভরা আদালতে কুরআন শরীফ তুলে মিথ্যা কসম খায়। এর বিপরীতে বিবাদী কুরআন পাক তোলার কথা শুনে নিজের সম্পত্তির অংশ ছেড়ে দেয়। এই মিথ্যাবাদী সাক্ষী ও বাদীর জন্য শরীয়তের হুকুম কী? মিথ্যা বলে কারও সম্পত্তি থেকে উপকৃত হওয়া কি জায়েয? আর এর বিপরীতে কসম খাওয়ার (প্রস্তাবে) যে ব্যক্তি সম্পত্তি ছেড়ে দেয়, সে কী সওয়াব পাবে?
উত্তর
মিথ্যা কসম খাওয়া কবীরা গুনাহ; নবী কারীম ﷺ একে শিরকের কাছাকাছি বলেছেন। আর এর মাধ্যমে অন্যায়ভাবে যে সম্পদ, সম্পত্তি ইত্যাদি অর্জিত হয়, তা ভোগ করাও হারাম। আর যে ব্যক্তি হকের ওপর থাকা সত্ত্বেও আল্লাহর নামের মহত্ত্বের প্রতি লক্ষ্য রেখে কসম থেকে বিরত থাকে এবং নিজের হক ছেড়ে দেয়, সে অনেক বড় ত্যাগ (ঈসার) করেছে; তার জন্য জান্নাতে বিশেষ নেয়ামতের ওয়াদা রয়েছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।