ফাসেকা মায়ের সাথে আচরণ
প্রশ্ন
প্রশ্ন: হিন্দা একজন নারী, তার ছেলে যায়েদ। হিন্দা তালাকপ্রাপ্তা; সে একজন পরপুরুষের বাড়িতে থাকে এবং বিয়ে ছাড়াই ওই পরপুরুষের সাথে সম্পর্কের ভিত্তিতে তার ঘরে সংসার করছে। হিন্দা যেকোনো পরপুরুষের সাথে কথা বলতে নির্লজ্জ ও বেহায়া, শরয়ী পর্দা পুরোপুরি তুলে দিয়েছে, প্রত্যেক ধার্মিক মুসলমান থেকে বিমুখ। কয়েকটি বিষয় জানার প্রয়োজন। (1) ছেলে যায়েদ তার মা হিন্দার সাথে শরীয়ত অনুযায়ী কেমন আচরণ করবে? (2)
উত্তর
যায়েদের ওপর আবশ্যক (লাযিম) নিজের মায়ের সম্মান বজায় রাখা; আদবের খেলাফ কোনো কথা বলা বা বেয়াদবির সাথে পেশ আসা ঠিক নয়। এর সাথে সাথে এটাও আবশ্যক যে সম্ভাব্য সব উপায়ে তাঁর সংশোধনের চেষ্টা করবে— নিজে বোঝাবে অথবা এমন কারও মাধ্যমে নসীহত করাবে যার কথা তাঁর ওপর প্রভাব ফেলতে পারে, এবং নিজে তাঁর জন্য দুআ করবে। তবে তাঁকে অতিষ্ঠ করা, মারধর করা বা গালমন্দ ইত্যাদি করা ঠিক নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।