নিজে উপার্জনকারী নারীর স্বামীকে খোঁটা দেওয়া
প্রশ্ন
স্বামী-স্ত্রী দুজন, তারা সংসারী। স্বামী ব্যবসা ও পরিশ্রম করে—দোকানদারি অথবা মজুরি। স্ত্রীও পশু ইত্যাদি পালন করে; সেগুলোর দেখাশোনা তারই দায়িত্বে এবং সে-ই সেগুলোকে চরাতে জঙ্গলে নিয়ে যায়। নারী ও পুরুষ উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উপার্জন করে। উক্ত নারী যখন স্বামীর সঙ্গে রাগারাগি করে, তখন অত্যন্ত কটু কথা বলে; যেমন, “আমি কি তোমার উপার্জন খাই? আমি নিজে উপার্জন করি, তাই খাই” ইত্যাদি। এতে কি নারী গুনাহগার হবে, নাকি হবে না? এমন অবস্থায় কি স্ত্রীর উপর স্বামীর অধিকার থাকে না?
উত্তর
নারীর এমন কথা বলা ধৃষ্টতা ও বেআদবি; তাই তার চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা এবং জবান হেফাযত করা জরুরি। হাদীসে স্বামীর হকের ব্যাপারে অত্যন্ত তাকীদ এসেছে। তাই স্বামীর প্রতি সম্মানের পরিপন্থী কোনো কথা বলা কিংবা তাকে খোঁটা দেওয়া সঠিক নয়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।