মেহমানের জন্য দাঁড়ানো ও চুমু দেওয়া
প্রশ্ন
প্রশ্ন: আরবদের কোনো অনুষ্ঠানে কেউ গেলে প্রাচীন রীতি অনুযায়ী মজলিসের সব লোক দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় এবং চুমুও দেয়। এমন স্থানে যেতে হলে কী করা উচিত? পবিত্র শরীয়তে দাঁড়ানো ও চুমু দেওয়ার বিধান কী?
উত্তর
বড়দের জন্য দাঁড়ানো বৈধ, বরং মুস্তাহসান (উত্তম); মেহমানের সম্মান করা উচিত। হাতে চুমু দেওয়াতেও কোনো অসুবিধা নেই। হযরত জাফর ﵁ যখন হাবশা থেকে মদীনা তাইয়্যিবায় এসেছিলেন, তখন নবী ﷺ তাঁর কপালে চুমু দিয়েছিলেন। তবে স্থানটি যদি ফিতনার স্থান হয়, তাহলে তা থেকে বিরত থাকা উচিত।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।