নওমুসলিমের খতনা
প্রশ্ন
প্রশ্ন: কোনো অমুসলিম যদি ইসলামে প্রবেশ করে এবং এই নওমুসলিম বয়স্ক হয়, তাহলে তার “সুন্নত” (খতনা) করিয়ে দেওয়া কি মুসলমানদের ওপর ফরযে আইন? অথবা মুসলমানরা যদি তার “সুন্নত” করানোর ব্যাপারে অবহেলা করে এবং কোনো খেয়াল না করে, তাহলে তাদের হুকুম কী?
উত্তর
(এটি) ফরযে আইন নয়। তবে যদি তার “সুন্নত” (খতনা) করানোর মতো শক্তি থাকে এবং সে তা সহ্য করতে পারে, তাহলে খতনা করিয়ে দেওয়াই উত্তম; হযরত ইবরাহীম ﵇ আশি বছর বয়সে নিজের খতনা করেছিলেন। আর যদি সে সহ্য করতে না পারে, তাহলে তাকে এভাবেই ছেড়ে দিতে হবে, বাধ্য করা যাবে না।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।