ফুলের মালা ও ফুলের বালা ব্যবহার করা
প্রশ্ন
প্রশ্ন: ফুলের মালা ও ফুলের বালা (গজরা) ইত্যাদি বানিয়ে হাতে ও গলায় পরা—শখ করে, অথবা গোল করে বানিয়ে পরা; আর নারীদের ফুলের মালা বানিয়ে বেণী ইত্যাদিতে জড়ানো—এর বিধান কী? জানতে চাই, ফুল ব্যবহার করা জায়েয, নাকি নয়?
উত্তর
পুরুষদের জন্য মালার অনুমতি নেই, ফুলের বালারও অনুমতি নেই; তবে সুগন্ধের জন্য হাতে নেওয়া ও কাছে রাখার অনুমতি আছে। নারীরা সৌন্দর্যের জন্য সোনা ও রুপার হার এবং অন্যান্য অলংকার ব্যবহার করতে পারে; ফুলের মালাও ব্যবহার করতে পারে। সতর্কতা: নারীরা যেন তীব্র সুগন্ধি মেখে ঘর থেকে বের হয়ে গায়রে মাহরাম পুরুষদের কাছ দিয়ে না যায়।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।