চিকিৎসার জন্য দাড়ি কামানো
প্রশ্ন
প্রশ্ন: এক ব্যক্তির দাড়িতে রোগ ধরেছে। যথেষ্ট চিকিৎসা করানো হয়েছে, কিন্তু কোনো উপকার হয়নি। তা ছাড়া ডাক্তাররা বলছেন, “দাড়ি পুরোপুরি কামিয়ে ফেলুন, এরপর আপনার চিকিৎসা সফল হবে।” এমন অবস্থায় দাড়ি পুরোপুরি কামিয়ে ফেলা কি শরীয়তের দৃষ্টিতে জায়েয?
উত্তর
রোগের চিকিৎসার জন্য যখন কোনো জায়েয ওষুধ কাজে আসে না, তখন নিরুপায় অবস্থায় নাপাক ও হারাম ওষুধ ব্যবহারেরও অনুমতি আছে—যদি অভিজ্ঞ ও দ্বীনদার চিকিৎসক তা নির্ধারণ করে দেন (এই সিদ্ধান্তে যে) শিফা কেবল হারাম বস্তু থেকেই হতে পারে। একইভাবে, যদি দাড়ি কামানো ছাড়া সুস্থতা সম্ভব না হয়, তাহলে নিরুপায় অবস্থায় সুস্থতা লাভের জন্য এর অবকাশ আছে।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।