বন্ধুর জিনিস অনুমতি ছাড়া খেয়ে ফেলা
প্রশ্ন
প্রশ্ন: যায়েদ ও বকর খুবই ঘনিষ্ঠ এবং একে অপরের সঙ্গে আড়ষ্টতাহীনভাবে চলে; তারা একে অপরের জিনিস অনুমতি ছাড়াই খেয়ে ফেলে। শরীয়তের দৃষ্টিতে এটা জায়েয না নাজায়েয?
উত্তর
যদি একজনের জন্য অন্যজনের পক্ষ থেকে এর অনুমতি থাকে এবং (একজন অন্যজনের) জিনিস খেয়ে ফেললে তারা পরস্পরের প্রতি অসন্তুষ্ট না হয়, বরং খুশি হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতেও তা বৈধ। আর যদি তারা অসন্তুষ্ট হয়, তাহলে অনুমতি ছাড়া তা জায়েয নয়: [ar]لا يَحِلُّ مالُ امرئٍ مسلمٍ إلا بطِيبِ نفسٍ منه[/ar] “কোনো মুসলিম ব্যক্তির সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া হালাল নয়” (হাদীস)।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।