তাবলীগ জামাআত, জমঈয়তে উলামা ও জামায়াতে ইসলামীর সংক্ষিপ্ত পরিচিতি
প্রশ্ন
এই অধম নিজের বোধ অনুযায়ী জামায়াতে ইসলামী, তাবলীগ জামাআত ও জমঈয়তে উলামা — তিনটিকেই মুসলিম জামাআত মনে করে, আন্তরিকভাবে কদর করে এবং বাস্তবেও [এগুলোর কাজে] অংশগ্রহণ করে; এদের কাউকেই বেদ্বীন ও পথভ্রষ্ট মনে করে না। আমাদের এখানে কিছু লোক তাবলীগ জামাআতকে মুসলিম লীগপন্থী এবং তার চিল্লাকে (চল্লিশ দিনের জামাআতে বের হওয়া) বিদআত বলে, আর জামায়াতে ইসলামীকে পথভ্রষ্ট ও বেদ্বীন জামাআত বলে ঘোষণা করে। আমি নিজের সম্পর্কে জিজ্ঞেস করছি, শরীয়তের দৃষ্টিতে আমার এই সিদ্ধান্ত কেমন?
উত্তর
তাবলীগ জামাআত প্রচলিত অর্থে কোনো নিয়মতান্ত্রিক সংগঠন নয়: এর সদস্য হওয়ার কোনো ফরম নেই, ফি নেই, সেক্রেটারি নেই, রেজিস্টারে নাম তোলাও নেই; বরং তারা নিজেদের দ্বীনে পরিপক্বতা ও অনুশীলনের জন্য ছয়টি বিষয়ের ওপর আমল করে, এবং সেগুলো মুখস্থ করা, প্রচার করা ও নিজেদের বাস্তব জীবনে চালু করার জন্য সামর্থ্য অনুযায়ী সময় লাগিয়ে বাইরে বের হয়: তিন দিন, এক সপ্তাহ, দশ দিন, এক চিল্লা…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।