কাদিয়ানীর সালামের জবাব এবং তার দাওয়াত
প্রশ্ন
কোনো কাদিয়ানী সালাম দিলে তার জবাব দেওয়া হবে কি না? অথবা নিজে থেকে তাদের সালাম দেওয়া যাবে কি না? আরও, তারা দাওয়াত দিলে তাতে অংশ নেওয়া যাবে কি না? অথবা নিজেদের কোনো দাওয়াতে তাদের ডাকা যাবে কি না?
উত্তর
কাদিয়ানী [মির্যা গোলাম আহমদ] নিজের বইপত্রে অকাট্য দলিলসমূহের (নুসূসে কাতইয়্যা) পরিপন্থী নিজের আকীদা লিখেছে; তাই সে ইসলাম থেকে খারিজ ও মুরতাদ। যে মুসলমান কাদিয়ানী ধর্ম গ্রহণ করে, তারও একই বিধান। তাকে সালাম দেওয়া, তার সালামের জবাব দেওয়া, তার দাওয়াত কবুল করা এবং তাকে দাওয়াত করা জায়েয নয়। সকল কাফেরের সাথে যে আচরণ করা হয়, মুরতাদের সাথে আচরণ তার থেকে ভিন্ন।
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।